Loading ...
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
নিরপেক্ষতায় অবিচল — www.nittokantho.com

কলাপাড়ায় এমপি মোশাররফ হোসেনের সঙ্গে ছাত্রশিবির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নিত্যকন্ঠ ডেস্ক।। / ৪২
মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬

 

নিত্যকণ্ঠ ডেস্ক।।

পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার নেতৃবৃন্দ।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে কলাপাড়া পৌর শহরের এতিমখানা এলাকার সংসদ সদস্যের বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় নেতৃবৃন্দের সঙ্গে কুশল বিনিময় ও সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কলাপাড়া উপজেলা শাখার সাবেক সভাপতি ও বর্তমান পটুয়াখালী সদর দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মো. নাইম, কলাপাড়া উপজেলা শাখার সভাপতি মো. শামীম মীর, সেক্রেটারি মো. জাকারিয়া ও সংগঠনের অন্যান্য দায়িত্বশীল নেতৃবৃন্দ।

এ সময় ছাত্রশিবিরের উপজেলা শাখার পক্ষ থেকে সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনকে ২০২৭ সালের নববর্ষ উপলক্ষে সংগঠনের নিজস্ব ডায়েরি ও ক্যালেন্ডার উপহার দেওয়া হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ