কলাপাড়া,প্রতিনিধি।।
পটুয়াখালী জেলা যুবদলের নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মো. রিমানুল ইসলাম রিমু কলাপাড়ায় আগমন উপলক্ষে তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন কলাপাড়া উপজেলা বিএনপির যুববিষয়ক সম্পাদক হাজী আবুল হাসনাত মো. রিমন সিকদার।
মঙ্গলবার (২৪ নভেম্বর) শেষ বিকেলে কলাপাড়া উপজেলার সিক্স লেনে রিমন সিকদারের পক্ষ থেকে যুবদলের নেতাকর্মীরা ফুল দিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
এ সময় উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক স্বজন বিশ্বাস, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মুরাদ হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব নুর এলাহি, যুগ্ম আহ্বায়ক আরিফ বিল্লাহ, উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক ফখরুল আলম, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল সিকদারসহ যুবদল ও বিএনপির অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় নেতাকর্মীরা নবগঠিত জেলা যুবদলের কমিটির সাধারণ সম্পাদক মো. রিমানুল ইসলাম রিমুকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।