Loading ...
  • Thu, 12 Nov 2026, 08:44 pm
আবহাওয়া ব্যানার

সফিপুর উড়ালসেতুতে মর্মান্তিক দুর্ঘটনা, স্বামী-স্ত্রী ও শিশুসন্তানসহ নিহত ৩

সৈয়দ মোহাম্মদ কায়সার,সফিপুর গাজীপুর,সংবাদদাতা।। / ৮১
বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

 

সৈয়দ মোহাম্মদ কায়সার,সফিপুর গাজীপুর,সংবাদদাতা।।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর বাজার উড়ালসেতুতে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাঁদের শিশুসন্তান রয়েছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।
বুধবার (১১ নভেম্বর) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সফিপুর বাজার উড়ালসেতুতে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একই পরিবারের তিনজন একটি মোটরসাইকেলে করে কোনাবাড়ী এলাকা থেকে চন্দ্রার দিকে যাচ্ছিলেন। পথে সফিপুর উড়ালসেতুতে পৌঁছালে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে। এ সময় পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি অজ্ঞাতনামা গাড়ি তাঁদের চাপা দিলে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার খবর পেয়ে নাওজোড় হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর মোর্শেদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁরা একই পরিবারের সদস্য। নিহতদের মধ্যে একজন নারী ও একটি শিশু রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/