Loading ...
  • Mon, 09 Nov 2026, 11:15 pm
আবহাওয়া ব্যানার

নির্বাচনের আগেই মানুষের সেবায় গাজী সুমন, টিয়াখালীতে চক্ষু চিকিৎসা ক্যাম্প

ইমন আল আহসান, কলাপাড়া।। / ৬১
সোমবার, ৯ নভেম্বর, ২০২৬

 

ইমন আল আহসান, কলাপাড়া।।

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের সাধারণ মানুষের চক্ষু সমস্যা সমাধানে বিনামূল্যে চিকিৎসাসেবার উদ্যোগ নিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী গাজী মো. সুমন। তাঁর উদ্যোগে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টিয়াখালী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ চিকিৎসা কার্যক্রম পরিচালিত হচ্ছে। বিনামূল্যে চক্ষু চিকিৎসার বিষয়টি আগে থেকেই ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার করা হয়।
এ কার্যক্রমের আওতায় ছানি অপারেশন, চশমা ও প্রয়োজনীয় ওষুধসহ বিভিন্ন চিকিৎসাসেবা বিনামূল্যে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে।
এ উদ্যোগের বিষয়ে টিয়াখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জসিম প্যাদা বলেন, অসহায় মানুষের কথা চিন্তা করে তাঁদের বিনামূল্যে চক্ষু চিকিৎসার আওতায় আনার উদ্যোগ সত্যিই প্রশংসার দাবিদার।
চিকিৎসা নিতে আসা মোসা. সালেহা বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছি। বিনামূল্যে চক্ষু চিকিৎসার খবর শুনে এখানে এসেছি। এমন উদ্যোগ আমাদের মতো অসহায় মানুষের জন্য অনেক উপকারের।”
গাজী মো. সুমন বলেন, “টিয়াখালী ইউনিয়নের সাধারণ মানুষের চক্ষু সমস্যার কথা বিবেচনা করে গ্রামীণ জিসি চক্ষু হাসপাতালের সঙ্গে যোগাযোগ করে তাদের চিকিৎসক ও সংশ্লিষ্টদের ইউনিয়নে এনে এ চিকিৎসার ব্যবস্থা করেছি। আমি চাই, নির্বাচিত হওয়ার আগেই ইউনিয়নের মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সামর্থ্য অনুযায়ী কিছু সেবা করতে।”


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/