Loading ...
  • Sun, 18 Oct 2026, 03:48 am
আবহাওয়া ব্যানার

নওগার বদলগাছী উপজেলায় ১০৮ টি পূজামণ্ডপে শারদীয় দুর্গোৎসব চলছে, মহাসপ্তমীতে মণ্ডপে মণ্ডপে উৎসবের আমেজ

বুলবুল আহম্মেদ (বুলু)বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা।। / ৪৬
শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬

 

বুলবুল আহম্মেদ (বুলু)
বদলগাছী (নওগাঁ) সংবাদ দাতা।।

নওগাঁর বদলগাছীতে শারদীয় দুর্গোৎসবের মহাসপ্তমীতে পূজামণ্ডপে মণ্ডপে বইছে উৎসবের আনন্দধারা। ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর ভক্তদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠেছে চারপাশ।

এবার বদলগাছী উপজেলায় ১০৮টি মন্দিরে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দুর্গোৎসব। মহাসপ্তমীর সকালে বিভিন্ন পূজামণ্ডপে পূজা-অর্চনা ও অঞ্জলি দেন ভক্তরা। বর্ণিল সাজসজ্জা আর দৃষ্টিনন্দন প্রতিমা দেখতে পরিবার-পরিজন ও বন্ধুদের নিয়ে মণ্ডপে ছুটে আসছেন দর্শনার্থীরা।

নতুন পোশাকে শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের পদচারণায় প্রাণবন্ত হয়ে উঠেছে মণ্ডপ প্রাঙ্গণ। ঢাকের তালে আর উৎসবের আমেজে আনন্দমুখর সময় কাটাচ্ছেন সবাই।

পূজামণ্ডপের আয়োজকরা বলছেন,প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধি এবং নেতাকর্মীদের সহযোগিতায় শান্তিপূর্ণ ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। দর্শনার্থীরাও জানিয়েছেন, পরিবার ও বন্ধুদের সঙ্গে প্রতিমা দর্শন এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে পেরে তারা আনন্দিত। তাদের প্রত্যাশা, ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে সবাই নির্বিঘ্নে দুর্গোৎসব উদযাপন করবেন।

এদিকে, পূজামণ্ডপে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে দায়িত্ব পালন করছেন আনসার সদস্যসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ভক্তি, আনন্দ আর সম্প্রীতির বন্ধনে মহাসপ্তমীতে বদলগাছীর পূজামণ্ডপগুলোতে বিরাজ করছে উৎসবের আবহ। ধর্মীয় আনুষ্ঠানিকতার পাশাপাশি এই আয়োজন হয়ে উঠেছে মানুষের মিলনমেলা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/