হৃদয় শীল, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের হাটঘাটায় জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ছয় দলীয় চায়না বার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ অক্টোবর) বিকেল ৪টায় হাটঘাটা যুব সম্প্রদায়ের উদ্যোগে হাটঘাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। ফাইনালে হাটঘাটা এফসিকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে হাটঘাটা কিংস।
মধুখালী প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান মুবিনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়পুর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মো. কামরুজ্জামান কামরুল ও আলিমুজ্জামান বাদশা, রায়পুর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্য সামিরা খাতুন, ৭ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আলহাজ মো. আব্দুল হক, মো. ইলিয়াস মিয়া ও মো. সিরাজ মিয়া।
এ ছাড়া উপস্থিত ছিলেন হাটঘাটা গ্রামের তরুণ সমাজসেবক মো. মোস্তফা কামাল, মো. আব্দুল হাই মিয়া এবং রায়পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের জামায়াত নেতা মো. আব্দুর রহমান মোল্লাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
খেলা পরিচালনায় দায়িত্ব পালন করেন যুবসমাজের মো. ওহিদ মিয়া, মো. মোশাররফ হোসেন মিয়া, মো. রমজান শেখ, মো. রবিন মিয়া ও মো. শুভ। রেফারির দায়িত্ব পালন করেন মো. মাহবুবুর রহমান, মো. হাসান মিয়া ও মো. দিদার হোসেন।
খেলা শেষে বিজয়ী হাটঘাটা কিংস ও রানার্সআপ হাটঘাটা এফসি দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, যুবসমাজকে মাদক থেকে দূরে রাখা এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মাদকমুক্ত সমাজ গঠন ও তরুণদের সুস্থ বিনোদনের সুযোগ সৃষ্টিতে নিয়মিত খেলাধুলার আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান তাঁরা।
tawhidit.top/