Loading ...
  • Mon, 14 Sep 2026, 11:37 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্যর বাড়িতে ডাকাতি

কলাপাড়া প্রতিনিধি। / ৩৫৪
শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬

 

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় সাবেক ইউপি সদস্য রিয়াজ আকনের বাড়িতে ডাকাতির অভিযোগ উঠেছে । শনিবার গভীর রাতে উপজেলার টিয়াখালী ইউনিয়নের ইটবাড়িয়া গ্রামে এ ঘটনাটি ঘটেছে। এ সময় ডাকাত দল ওই ইউপি সদস্যর মা বাবার হাত, পা ও মুখ বেঁধে স্বর্নালংকার, নগদ টাকাসহ অন্যন্য মালামাল লুট করে নিয়ে যায়। এতে ওই এলাকায় আতংক বিরাজ করছে।
ভুক্তভোগী রিয়াজ আকনের বাবা শহিদ আকন বলেন, বাড়িতে তিনি ও তার স্ত্রী দুইজনে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে পিছনের দরজা ভেঙে ডাকাত দল ঘরের মধ্যে প্রবেশ করে। কিছু বুঝে ওঠার আগে তাদের হাত, পা ও মুখ বেধে গলায় অস্ত্র ঠেকিয়ে মেরে ফেলার হুমকি দেয়। তাদের ঘরের সমস্ত মালামাল এলোমেলো করে নগদ ৮৩ হাজার টাকা, প্রায় তিন ভরি স্বর্ন, এলইডি টিভি, ব্যালেন্ডারসহ অন্যন্য মালামাল লুট করে নিয়ে যায়। তিনি এ ঘটনায় সুষ্ঠ তদন্ত সহ বিচারের দাবি জানান।
এ বিষয় কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জানান, খবর শুনে ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/