কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালীর কুয়াকাটায় চিহ্নিত মাদক কারবারি মো. দুলাল হাওলাদার (৩৮) ও তার সহযোগী মো. ইউসুফ হাওলাদার
কে (২৫) ১৪ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে মহিপুর থানা পুলিশ। এ সময় তাদের ব্যবহৃত একটি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে কুয়াকাটা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের হোটেল স্যান্ডি (আবাসিক) সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের মেলাপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মহিপুর থানার এসআই (নিরস্ত্র) শেখ ফিরোজ আলমের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় নির্মাণাধীন একটি ভবনের সামনের পাকা রাস্তা থেকে দুলাল ও ইউসুফকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের তল্লাশি করে ১৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার দুলাল হাওলাদারের বিরুদ্ধে এর আগে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা হয়েছে এবং তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।
মহিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, ‘মাদক কারবারিদের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। মাদক কারবারিসহ সব ধরনের অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
tawhidit.top/