Loading ...
  • Tue, 08 Sep 2026, 06:21 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৪৫ পিচ ইয়াবা ও বিক্রির নগদ টাকা সহ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ২৭৫
মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৪৫ পিচ ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ৪৮৮৫ (চার হাজার আটশত পঁচাশি) টাকা সহ
মোঃ মিজানুর রহমান (৩৫) কে
গ্রেফতার করেছে কলাপাড়া থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টায় কলাপাড়া পৌরসভা ০১নং ওয়ার্ডের  নাচনাপাড়া সুগন্ধা রোডের আসামীর ভাড়া বাসার রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার কৃত আসামি মোঃ মিজানুর রহমান উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের সলিমপুর গ্রামের বাসিন্দা মো. আনিছুর রহমান,  ও মাতা-মোসা. শাহিনুর বেগমের পুত্র। মিজানুর রহমান  নাচনাপাড়ায় ভাড়া বাসায় বসবাস করতেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) এর সারনীর ১০(ক)/৪১ অনুযায়ী কলাপাড়া থানায় মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ সূত্রে যানাযায়, উক্ত মামলার বাদী এসআই (নিঃ)/মোঃ শহিদুল ইসলাম খান, বিপি-৭২৯২০৮৭২২৩,সঙ্গীয় ফোর্সের সহায়তায় আসামী মোঃ মিজানুর রহমান এর নিকট হইতে ৪৫ পিচ কথিত মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার পরবর্তী তাকে গ্রেফতার করাহয়।

কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি নজরুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের নিয়মিত অভিযান চলবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/