Loading ...
  • Sat, 05 Sep 2026, 10:43 am
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীর কলাপাড়ায় ২১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রিয়াজ খলিফা (৩৩) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ

কলাপাড়া প্রতিনিধি। / ১৮৬
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত পৌনে ১১ টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের মাষ্টার বাড়ি বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রিয়াজ খলিফা নীলগঞ্জ ইউনিয়নের রোসনাবাদ ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. নুরুল ইসলামের ছেলে।

পুলিশ জানায়, নীলগঞ্জ ইউনিয়নের ইসলামপুর এলাকার মতিউর রহমানের চায়ের দোকানের সামনে উত্তর পাশে ইট সলিং রাস্তার ওপর থেকে রিয়াজ খলিফাকে আটক করা হয়। এ সময় তার কাছে থাকা ২১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

কলাপাড়া থানার এসআই (নিঃ) মো. জাকির হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

এ ঘটনায় গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কলাপাড়া থানায় মামলা করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/