Loading ...
  • Mon, 01 Jun 2026, 11:11 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় সমাজ সেবক মনিরুল ইসলাম’কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৫৩
সোমবার, ১ জুন, ২০২৬
oplus_0

 

নয়নাভিরাম গাইন নয়ন ( গাইন ) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়,বিশিষ্ট ব্যবসায়ী ও ক্রীড়া সংগঠক মো. মনিরুল ইসলাম গাজী কে সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার ( ৩১ মে ) রাত আট’টায় কলাপাড়া উপজেলা প্রেসক্লার পক্ষ থেকে ক্লাবের হল রুমে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সংবর্ধনা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপজেলাপ্রেসক্লাবের সভাপতি মো: কবির তালুকদার’র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সজল বিশ্বাস,জাকির, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি আসলাম সিকদার, ১ নং কার্যকরী সদস্য আবুল হাসনাত রিমন সিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল মোল্লা, সাংগঠনিক সম্পাদক রেহান উদ্দিন রেহান, দপ্তর সম্পাদক আবিদ হাসান সাইমুম, প্রচার সম্পাদক নয়নাভিরাম গাইন নয়ন, সদস্য তাজুল ইসলাম আজাদ, সগির হোসেন ও সিয়াম আব্দুল্লাহ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে মনিরুল ইসলাম গাজী বলেন,আমি অতি সাধারণ একজন মানুষ। আমার সামর্থ্য অনুযায়ী গরিব ও মেহনতি মানুষের পাশে থেকে কাজ করতে চাই। আমি যুব সমাজকে মাদক,অনলাইন গেইমস,জুয়া থেকে দূরে রাখতে লালুয়াতে গাজী ফুটবল একাডেমি একটি ক্রীড়া সংস্থা প্রতিষ্ঠিত করেছি। যা সুনামের সহিত কলাপাড়াতে বিভিন্ন জায়গায় খেলায় অংশগ্রহণ করে সুফল অর্জন করছে। আমার পুরো জীবনটা মানুষ সবাই ব্যয় করতে চাই। তাই এ কাজে সকলের সহযোগিতা কামনা করছি।

অনুষ্ঠান শেষে প্রধান অতিথির হাতে সম্মাননা স্মারক তুলে দেন কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কার্যকরী পরিষদের সদস্য মো: আরিফ সিকদার ও রাসেল মোল্লা।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/