Loading ...
  • Sun, 24 মে 2026, 01:45 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় যৌন হেনস্তার অভিযোগে মসজিদের ইমামকে উত্তম- মধ্যম দিয়ে পুলিশ সোপর্দ

কলাপাড়া প্রতিনিধি। / ১০২
শনিবার, ২৩ মে, ২০২৬

কলাপাড়া, পটুয়াখালী, প্রতিনিধি।।

পটুয়াখালীর মহিপুরে শিশুদের সাথে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে বেল্লাল হোসেন (২৮) নামে এক ব্যাক্তিকে গনধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। শনিবার (২৩ মে) সকালে উপজেলার লতাচাপলি ইউনিয়নের দিয়া রামখোলা গ্রামে একটি মক্তবে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই ব্যাক্তিকে একটি শিশুর ওপর যৌন নিপীড়ন করা অবস্থায় হাতেনাতে আটক করে। পরে উত্তেজিত জনতা তাকে গণধোলাই দেন।

স্থানীয় সূত্রে জানা যায়,কলাপাড়া উপজেলার মহিপুর থানার লতাচাপলী ইউনিয়নের দিয়ারআমখোলা পাড়া গ্রামের একটি মসজিদের ইমামের কাছে প্রতিদিন সকালে শিশুরা ধর্মীয় শিক্ষা গ্রহণ করতে যেত। কিন্তু ওই ইমাম দীর্ঘদিন ধরে মক্তবে পড়তে আসা শিশুদের ভয়ভীতি দেখিয়ে ও ফুসলিয়ে অনৈতিক কর্মকাণ্ড চালাতেন।

এ বিষয়ে স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে  বলেন, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের অভিযোগ অত্যন্ত নিন্দনীয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে, অভিযুক্ত মোঃ বেল্লাল হোসেনের অভিযোগের বিষয় জানতে চাইলে তিনটি বাচ্চার সাথে বিভিন্ন সময় যৌন হেনস্তার
কথা স্বীকার করেন। তবে স্থানীয়রা বলেন এযাবত অন্তত পাঁচটি বাচ্চার কে যৌন হেনস্তা করেছে।

মহিপুর থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. শামীম জানান, অভিযুক্ত ইমাম বেল্লাল হোসেন বর্তমানে পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/