কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
কলাপাড়ায় শহীদ শওকত হোসেন স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেল ৪ টায় উপজেলার লালুয়া ইউনিয়নের উওর লালুয়া ইউ সি মাধ্যামিক বিদ্যালয় মাঠে এ খেলাটি অনুষ্ঠিত হয়। খেলায় নাবিল একাদশকে ১ গোলে হাড়িয়ে ভাই ভাই একাদশ চ্যাম্পিয়ন হয়। এ সময় লালুয়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সাহাবুদ্দিন ( শান্তি গাজী ) সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ ইব্রাহীম সাউগার। বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন যুব দলের সাধারন সম্পাদক মো. ইজাজ প্যাদা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ছালাম হাওলাদার, শিক্ষক ও ইউপি সদস্য মোজাম্মেল হাওলাদার, কলাপাড়া উপজেলা প্রেসক্লাবের সহ সভাপতি মো.নাহিদুল হক প্রমূখ। এ ছাড়া গন্যমান্য ব্যাক্তিবর্গ ও ফুটবল প্রেমিরা উপস্থিত ছিলেন।
উত্তর লালুয়া মাঝের হাওলা যুবসমাজের সৌজন্যে, ১ নং ওয়ার্ড যুবদল সাংগঠনিক সম্পাদক মোঃ শিমুল হাওলাদার ও মোঃ মিরাজ এ টুর্নামেন্টের আয়োজন করেন। ধারাভাষ্যকার ছিলেন চামন এবং মোঃ এরশাদুল। খেলাটি পরিচালনা করেন মশিউর রহমান, সি এম সালাহ উদ্দিন ও হিরন। খেলা শেষে খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
বক্তারা, মাদক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে, যুব সমাজকে সামাজিক কর্মকান্ড ও খেলাধুলা করার জন্য সার্বিক সহযোগিতা করার আশ্বাস দেন।
tawhidit.top/