Loading ...
  • Sun, 26 Apr 2026, 08:10 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা প্রবাসী গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ

কলাপাড়া প্রতিনিধি। / ১৬৭
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

কলাপাড়ায় কিস্তির টাকা না পেয়ে অন্তঃসত্ত্বা প্রবাসী গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে কোডেক এনজিও কর্মীদের বিরুদ্ধে। শনিবার দুপুর ১২ টার দিকে উপজেলার ধানখালী ইউপি গন্ডামারী গ্রামে ওই গৃহবধুর নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। এ সময় ওই গৃহবধূকে চুল ধরে কিল ঘুষি ও তলপেটে লাথি মারলে তিনি অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে পাঁচমাসের অন্তঃস্বত্তা ওই গৃহবধূ হাসপাতালের প্রসূতি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।
আহত গৃহবধূ খাইরুন বেগম বলেন, গত বছরের ডিসেম্বরে কোডেক থেকে ৪০ হাজার টাকা ঋণ নিয়ে কুয়েতে যান স্বামী নজির মোল্লা। আর অভাবের সংসারে রেখে যান তিন সন্তান ও অন্তঃসত্ত্বা গৃহবধূ খায়রুন বেগমকে। তবে বিদেশ গিয়ে যুদ্ধ পরিস্থিতিতে এখনো টাকা পাঠাতে পারেননি প্রবাসী নজির মোল্লা।
খাইরুল আরো বলেন, শনিবার দুপুরে এনজিও কর্মীরা কিস্তি নিতে আসলে, তিনি অসুস্থতার কথা জানালে তাকে নারী কর্মীরা বাজে ভাষায় গালমন্দ শুরু করেন। এক পর্যায় তিনি এনজিও কর্মীদের বাড়ি থেকে বের হয়ে যেতে বললে ম্যানেজার মনির তার চুলের মুঠি ধরে তাকে ঘরের বাইরে টেনে হিচরে বের করার চেষ্টা চালান। কিন্তু তিনি শক্ত করে দরজা ধরে থাকলে সজোরে লাথি দিলে তিনি ছিটকে পড়ে যান। এরপরে নারীকর্মীরা তাকে এলোপাথাড়ি চড় থাপ্পর মারেন। পরে তিনি বমি শুরু করলে এনজিও কর্মীরা বাড়ি ত্যাগ করেন।
স্থানীয় সংরক্ষিত আসনের নারী ইউপি সদস্য মালা বেগম জানান, আমি একটি সালিশ বৈঠকে ছিলাম। এসময় খবর পাই এনজিও কর্মীরা অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর করেছে এতে তিনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। খবর পেয়ে তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে এনে ভর্তি করি। তবে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মার ধরের বিষয়টি কোনভাবেই মেনে নেওয়া যায়না বলে জানান তিনি।
এ বিষয়ে জানতে কোডেক এনজিও ধানখালী শাখার ম্যানেজার মনির হোসেনের কাছে জানতে চাইলে তিনি হামলার ঘটনা অস্বীকার করে বলেন, আমরা তাকে অফিসে আসতে বলেছি । তাকে কোন মারধর করা হয়নি। বহুদিন ধরে তিনি কিস্তি বকেয়া রেখেছেন।
কলাপাড়া থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন এ বিষয়টি আমাদের কেউ অবহিত করেনি। তবে এটি ঘটে থাকলে দুঃখজনক ঘটনা। আমাদের কাছে আসলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/