Loading ...
  • Sun, 15 Mar 2026, 08:50 pm
আবহাওয়া ব্যানার

ফরিদপুরে ৭ই মার্চের ভাষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত

নিউজ রুম / ২১৮
মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২৩

সেক লাবলু:

২৮শে ফেব্রুয়ারি মঙ্গলবার ফরিদপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

‘‘ঐতিহাসিক ৭ই মার্চ  দিব ’’ ২০২৩ উদযাপন উপলক্ষে ফরিদপুর সদর উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী দের অংশগ্রহণে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর ৭ই মার্চ  ভাষণের প্রতিযোগিতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফরিদপুর উপজেলা প্রশাসনের হল রুমে সকাল ১০ ঘটিকা হতে অনুষ্ঠান শুরু হয়। 

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণে উপস্থিত ছিলেন জনাব লিটন ঢালী, উপজেলা নির্বাহী অফিসার, ফরিদপুর সদর, ফরিদপুর। উপস্থিত ছিলেন জনাব মোঃ মাসুদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, ফরিদপুর সদর, ফরিদপুর প্রমুখসহ শিক্ষা বিভাগের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলেন ফরিদপুর সদরের বিভিন্ন স্কুল কলেজের প্রতিযোগিতায় অংশগ্রহনের ছাত্র-ছাত্রী, শিক্ষক মন্ডলীসহ অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদ তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার জনাব লিটন ঢালী।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/