নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া (পটুয়াখালী)।।
পটুয়াখালীর কলাপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টায় স্থানীয় বিএনপি কার্যালয়ে ফিতা কেটে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি কলাপাড়া পৌর বিএনপির সভাপতি গাজী মো. ফারুক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আলাউদ্দিন হাওলাদার।
এ সময় বক্তব্য দেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সী ও তথ্য সংগ্রহ কার্যক্রমের প্রধান সমন্বয়কারী রফিকুল ইসলাম রনি। বক্তারা ফ্যামিলি কার্ডের উপকারভোগী নির্বাচনে সঠিক তথ্য সংগ্রহ এবং কার্যক্রমের স্বচ্ছতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে উপজেলা ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পরপরই ওয়ার্ডের বাসিন্দাদের কাছ থেকে তথ্য সংগ্রহ শুরু হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম।