Loading ...
  • Thu, 18 Jun 2026, 08:40 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় জেলেদের ৭৮০ কেজী চাল ধনীদের ঘরে উদ্ধার করলেন ইউএনও

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ১৯৬
শনিবার, ১৬ মে, ২০২৬

পটুয়াখালীর কলাপাড়ায় একটি ঘরে মজুদ রাখা অবস্থায় জেলেদের জন্য সরকারের বরাদ্দকৃত ২৬ বস্তায় ৭৮০ কেজী চাল ও ২৪ টি সরকারি সিল যুক্ত  খালি বস্তা উদ্ধার করেছে উপজেলা প্রশাসন।
শুক্রবার দিবাগত রাত ১২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের আমিরাবাদ গ্রামের ইতালি বাড়ি নামে পরিচিত ইমরান হোসেনের বাসা থেকে এ চাল ও ২৪ টি খালি বস্তা উদ্ধার করাহয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাউসার হামিদ।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করা হয়েছে। বাড়িটিতে শুধুমাত্র নারী সদস্য থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। ধারনা করা হচ্ছে, বিক্রির উদ্দেশ্যে ইউনিয়ন পরিষদ সংশ্লিষ্ট যে কেউ চালগুলো ওই বাড়িতে মজুদ করেছিলো। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/