Loading ...
  • Thu, 18 Jun 2026, 08:21 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় গাজা সেবনের অপরাধে দুই তরুণ কে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত

নয়নাভিরাম গাইন নয়ন কলাপাড়া।। / ৩২৬
শুক্রবার, ৮ মে, ২০২৬

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া, পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় আরাফাত ইসলাম ও সম্রাট রাড়ী নামের ২ তরুণকে গাজা সেবনের অপরাধে ১৪ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ৩ দিন বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার রাত দশটার দিকে কলাপাড়া ব্রিজ টোলপ্লাজায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬ (৫) ধারা অনুসারে এরায় প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা সহকারী কমিশনার ( ভূমি ) ইয়াসিন সাদেক। এর আগে কলাপাড়া ব্রিজ টোল প্লাজায় নিয়মিত টহলের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর একটি চৌকস টিম গাজা সহ হাতেনাতে ওই দুই যুবককে আটক করে। পরে জব্দ কৃত গাজা পুরিয়ে বিনষ্টকরা হয়।
এবিষয়ে সহকারী কমিশনার ভূমি ইয়াসিন সাদেক বলেন, মাদকের বিরুদ্ধে প্রশাসন জিরো টলারেন্স নীতিতে রয়েছে। মাদক সেবন, পরিবহন ও বিক্রেতাদের বিরুদ্ধে নিয়মিত এ অভিযান চলবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/