Loading ...
  • Tue, 28 Jul 2026, 07:39 pm
আবহাওয়া ব্যানার

কুয়াকাটায় পর্যটন কর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানবন্ধন

কলাপাড়া প্রতিনিধি। / ১৮১
মঙ্গলবার, ৫ মে, ২০২৬

কলাপাড়া প্রতিনিধি।।

সাংবাদিক ও পরিবেশ-পর্যটন কর্মী আরিফ রহমানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের প্রতিবাদে কুয়াকটায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ মে) সকাল ১১ টায় কুয়াকাটা প্রেসক্লাবের সামনে ট্যুর অপারেটরস এসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক)-এর উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি রুমান ইমতিয়াজ তুষারের, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম মিরন, টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি কাজী সাইদ, উপকূল পরিবেশ রক্ষা আন্দোলনের আহ্বায়ক কে এম বাচ্চু, টোয়াক এর সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিরাজ প্রমুখ।

বক্তারা বলেন, আরিফ রহমান দীর্ঘদিন ধরে কুয়াকাটাসহ উপকূলীয় অঞ্চলে পর্যটন শিল্পের উন্নয়ন ও পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তার বিরুদ্ধে উদ্দেশ্যমূলক অপপ্রচার শুধু একজন ব্যক্তির বিরুদ্ধে নয়, বরং পুরো পর্যটন খাতের জন্যই ক্ষতিকর। মানববন্ধন থেকে অপপ্রচার বন্ধ এবং জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়। পাশাপাশি সত্য ও ন্যায়ের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়।
এসময় শুটকি মার্কেট ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, ট্যুরিস্ট বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাহিন-সহ স্থানীয় পর্যটন ব্যবসায়ী, সাংবাদিক, পরিবেশকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/