Loading ...
  • Mon, 09 Mar 2026, 06:17 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়া বাসিকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা।

নিউজ রুম / ১২১
বুধবার, ১০ এপ্রিল, ২০২৪

এক মাস সিয়াম সাধনার পরে আগামিকাল পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। এ উপলক্ষে কলাপাড়া উপজেলায় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সকল সংবাদকর্মী এবং সব ধর্ম বর্ন ও শ্রেনী পেশার মানুষকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা “ঈদ মোবারক” জানিয়েছেন কলাপাড়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি এইচ আর মুক্তা।

এক শুভেচ্ছা বার্তায় তিনি জানান,সহমর্মিতা,ভ্রাতৃত্ববোধ, সাম্য,মৈত্রী আর সম্প্রীতির অনন্য বার্তা নিয়ে আমাদের মাঝে সমাগত হয় “ঈদ”। তাই এক মাস সিয়াম সাধনার পর প্রতি বছরের ন্যায় আগামিকাল পালিত হবে পবিত্র ঈদুল ফিতর ‘খুশির ঈদ’। এই ঈদ হয়ে উঠুক আনন্দময়, এর মাধ্যমে সকল মানুষের মাঝে সৃষ্টি হোক সৌহার্দ্য, সম্প্রীতি,ঐক্যের বন্ধন। সাম্যের মাধ্যমে একে অপরের মধ্যে তৈরী হোক ভ্রাতৃত্বের বন্ধন। শান্তি-সুধায় ভরে উঠুক প্রতিটি মানুষের হৃদয় এই মহিমান্বিত আহ্বান সকলের প্রতি।

“”””এইচ আর মুক্তা “””””
সভাপতি,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/