Loading ...
  • Mon, 09 Mar 2026, 05:43 am
আবহাওয়া ব্যানার

সাংবাদিক ইদ্রিস আলীর চাচা আর নেই

নিউজ রুম / ১০৪
মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৪

 

ফরীদপুর মধুখালী সংবাদদাতা।। 

ফরিদপুরের মধুখালী উপজেলার রায়পুর ইউনিয়নের শ্রীরামপুর গ্ৰাম নিবাসী সাংবাদিক ইদ্রিস আলীর সেজো চাচা মোঃ আব্দুর রাজ্জাক মৌলিক গতকাল ১৯ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৫টায় ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) মৃত্যুকালে বয়স হয়েছিল ৯৮ বসর মরহুমের জানাজার নামাজ আজ ২০ ফেব্রুয়ারি মঙ্গলবার তার নিজ বাড়ীতে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় শরিক হন মধুখালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক বকু, রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ জাকির হোসেন মিয়া, ফরিদপুর জেলা যুবলীগের সদস্য মোঃ আবু সাঈদ মিয়া , রায়পুর ইউনিয়ন পরিষদের ৮ নং ওয়ার্ড ইউ পি সদস্য মোঃ আব্দুর রাজ্জাক শেখসহ শহস্রাধিক মানুষ জানাজায় অংশ নেন।
শোক জানিয়েছেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শরিফুল ইসলাম, ভাইস-চেয়ারম্যান মোঃ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, বাঙ্গাবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি মোঃ জাহাঙ্গীর ফকির,সহ আরো অনেকে।
উল্লেখ্য মরহুম আব্দুর রাজ্জাক মৌলিক – দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার ফরিদপুর জেলা প্রতিনিধিঃ মোঃ ইদ্রিস আলীর আপন সেজো চাচা, তিনি সকল আত্বীয় স্বজন বন্ধু বান্ধব সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়ার আহবান জানিয়েছেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/