নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।
পায়রা বন্দরে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন বন্দরের বিদায়ী চেয়ারম্যান গোলাম সাদেক ও নবাগত চেয়ারম্যান আব্দুল্লাহ আল মামুন চৌধুরী। বৃহস্পতিবার(২৫ জানুয়ারী) শেষ বিকালে পায়রা বন্দরের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন বন্দরের সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) কমডোর রাজীব ত্রিপুরা,(হারবার এন্ড মেরিন) ক্যাপ্টেন জাহিদ হোসেন, (প্রশাসন ও অর্থ) সোহরাব হোসেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি হুমায়ুন কবির, সাধারন সম্পাদক মোশারেফ হোসেন মিন্টু ও কলাপাড়া রিপোর্টার্স ইউনিটির সাধারন সম্পাদক ফরিদ উদ্দিন বিপু সহ গনমাধ্যমকর্মীরা।
এর আগে দুপুরে নতুন চেয়ারম্যান বিদায়ী চেয়ারম্যানের কাছ থেকে দায়িত্বভার বুঝে নেন।
এসময় বিদায়ী চেয়ারম্যান তার ৯ মাসের সফলতা তুলে ধরেন এবং নতুন চেয়ারম্যান পায়রা বন্দরের উন্নয়ন কর্মকান্ড আরো গতিশীল করতে কার্যকরী ভূমিকা পালন করবেন বলে জানান।
tawhidit.top/