Loading ...
  • Wed, 15 Apr 2026, 11:13 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিষের বোতল হাতে তরুণীর অনশন।

নিউজ রুম / ১২১
মঙ্গলবার, ১৬ জানুয়ারি, ২০২৪

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকের বাড়িতে অনশনে বসেছে কলেজ পড়ুয়া এক তরুনী।মঙ্গলবার (১৬ জানুয়ারী) উপজেলার লালুয়া ইউনিয়নের মহল্লাপাড়া আবাসনে প্রেমিক রাব্বির বাসার সামনে অবস্থান নেন তিনি। বিষয়টি জানাজানি হলে ওই তরুনীকে এক নজর দেখতে রাব্বির বাড়ির সামনে ভীড় জমায় উৎসুক জনতা।

অনশনে বসা তরুণী জানান,প্রায় ৩ বছর আগে পটুয়াখালী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী অনার্স পড়–য়া কলাপাড়ার মহল্লাপাড়া গ্রামের রাব্বির সংগে একই কলেজে পড়া অবস্থায় ওই তরুনীর প্রেম হয়। এরপর গত বছর তারা নিজেরাই বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং একসঙ্গে বেশ কিছুদিন রাত্রি যাপন করেন। পরে রাব্বি বিয়ের বিষয়টি অস্বীকার করে তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেয়। কোন উপায় না পেয়ে আজ সকালে ওই তরুনী বিষের বোতল হাতে নিয়ে রাব্বির বাড়িতে অবস্থান নিলে তাকে মারধর করা হয় বলে অভিযোগ করেন। এঘটনায় রাব্বিকে খুজে পাওয়া না গেলেও তার বাবা শাহিন প্যাদা বিয়ের বিষয়টি অস্বীকার করেন।

লালুয়া ইউপি চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস বলেন,ঘটনাশুনে চৌকিদারের মাধ্যমে থানা পুলিশকে অবহিত করেছি এবংওই তরুণীকে মহিলা ইউপি সদস্যের কাছে হেফাজতে রাখা হয়েছে।

এবিষয়ে কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আলী আহমেদের সাথে একাধিক বার ফোনে যোগাযোগ করার চেষ্টা করে তার বক্তব্য নেয়া সম্ভব হয়নি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/