Loading ...
  • Mon, 15 Dec 2025, 10:37 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় উঠান বৈঠকে বিরিয়ানি বিতরণ করায় ঈগল প্রতীকের সমর্থককে জরিমানা।

নিউজ রুম / ১০১
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।।

পটুয়াখালীর কলাপাড়ায় নির্বাচনী আচরনবিধি লঙ্ঘন করায় ঈগল প্রতীকের সমর্থক ইসমাইল হোসেন (৪৫) কে ১০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।

শনিবার (৩০ ডিসেম্বর) রাত সাড়ে আটটার দিকে উপজেলার নীলগঞ্জ ইনিয়নের হাজিপুর বাজারে উঠান বৈঠক শেষে বিরিয়ানি বিতরন কালে অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।

ভ্রাম্যমান আদালতের বেঞ্চ সহকারী সূত্রে জানা যায়, হাজীপুর বাজারের কলাপাড়া-কুয়াকাটা সংলগ্ন মহাসড়কের কিছু অংশে প্রতিবন্ধকতা সৃষ্টি করে উঠান বৈঠক শেষে বিরিয়ানী বিতরন করছিলেন ইসমাইল। এ অপরাধে তাকে জরিমানা করেন ভ্রাম্যমান আদালতের বিজ্ঞ নির্বাহী ম্যাজিষ্ট্রেট। এসময় বিজিবির সদস্যরা উপস্থিত ছিলেন।
কলাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কৌশিক আহমেদ জানান, আমরা প্রচারনার শুরু থেকে নির্বাচনী পরিবেশ শান্ত রাখতে মাঠে রয়েছি। আচরনবিধি লঙ্ঘন করে বিরিয়ানী বিতরন করায় আজ এক ব্যক্তিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/