Loading ...
  • Tue, 26 মে 2026, 07:44 am
আবহাওয়া ব্যানার

আপনারা আমাকে এমপি বানাইয়েন না খাদেম বানান,মাহবুবুর রহমান তালুকদার।

নিউজ রুম / ১২৩
শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।। 

আপনারা আমাকে এমপি বানাইয়েন না খাদেম বানান,খাদেম হিসেবে আমি আপনাদের সেবা করতে চাই। তাই নির্বাচনের কটা দিন প্রত্যেকটা মানুষ যদি একজন মাহবুব হন। প্রত্যেকটা প্রান্তে যদি আপনারা ঈগল মার্কায় ভোট চান এবং সবাই ভোট দেন তবে শেষ বয়সে এসে আগামী ৫ বছর আপনাদের খাদেম হিসেবে থাকতে চাই। তিনি আরও বলেন আমি বানাতি বাজারের ব্রিজ করেছি,মুক্তি যোদ্ধা বাজারের ব্রিজ করেছি। এবারে যদি আমি এমপি নির্বাচিত হই তবে লালুয়ার সমস্ত কানেকটিং রাস্তা পাকা সহ কলাপাড়াকে উপজেলা থেকে জেলায় রুপান্তর করব। শুক্রবার (৩০ ডিসেম্বর )শেষ বিকেলে উপজেলার লালুয়া ইউনিয়নের মুক্তিযোদ্ধা বাজারে নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী ৪ কলাপাড়া,রাঙ্গাবালী,মহিপুর আসনে ঈগল মার্কার স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাহবুবুর তালুকদার।

এসময় লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি মোঃ মিজানুর রহমান খান এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,বাংলাদেশ আওয়ামীলীগ কলাপাড়া উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক শহীদুল আলম,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মঞ্জুরুল আলম,লালুয়া ইউনিয়ন চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস,লালুয়া ইউনিয়ন সাবেক সভাপতি মিয়া চাঁন খান প্রমুখ।

এছাড়াও বক্তারা,মাহবুবুর রহমানের বিগত ১৫ বছরের এমপি মন্ত্রী থাকা কালিন নানা উন্নয়নের কথা তুলে ধরে কলাপাড়াকে আবারও উন্নয়নের মহাসড়কে নিয়ে আসতে আগামী ৭ জানুয়ারি ঈগল মার্কায় ভোট দিয়ে আলহাজ্ব মাহবুবুর রহমানকে জয় যুক্ত করার আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক,এবং উপজেলা আওয়ামীলীগ সদস্য এ্যাড.মোঃ নাসিরুদ্দীন সোহাগ।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/