Loading ...
  • Fri, 16 Jan 2026, 05:28 am
আবহাওয়া ব্যানার

অসমাপ্ত কাজ সমাপ্ত ও কলাপাড়াকে পুনরায় উন্নয়ন করতে চাইলে ঈগলে ভোট দিন।

নিউজ রুম / ৯৪
শুক্রবার, ২৯ ডিসেম্বর, ২০২৩

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া পটুয়াখালী।।

পাঁচ বছর আগের ফেলেরাখা অসমাপ্ত কাজগুলো সমাপ্ত ও পুনরায় কলাপাড়াকে উন্নয়ন করতে চাইলে আবারও মাহবুবর রহমান কে ঈগল মার্কায় ভোট দেওয়ার কোন বিকল্প নাই শুক্রবার (২৯ ডিসেম্বর ) সন্ধ্যায় নীলগঞ্জ আবাসনে ঈগল মার্কার উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন,সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী বর্তমান ঈগল প্রতিকের স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব মাহবুবুর রহমান তালুকদারের সহ ধর্মীনী সাবেক উপজেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি ও উপজেলা পরিষদ সদস্য প্রিতি হায়দার।

এসময় সাবেক প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ এর সভাপতিত্বে বৈঠকে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসানের সহ ধর্মীনী অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক সুরাইয়া নাসরিন,সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাড নাসির মাহমুদ,নাওভাঙ্গা ফাজেল মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ হাবিবুর রহমান,ইউনিয়ন আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ ফরিদ গাজী,সাবেক ইউপি সদস্য বাবু প্রফুল্ল কুমার হাওলাদার,ইউনিয়ন আওয়ামীলীগ সহ সভাপতি মোঃ নুরুল আমীন বাবুল,ইউনিয়ন আওয়ামীলীগ জয়েন সেক্রেটারি ও সাবেক ইউপি সদস্য জগৎজীবন রায়,সাবেক মহিলা ইউপি সদস্য মোসাঃ রুমা বেগম প্রমুখ।

বৈঠকে বক্তারা উপজেলাকে জেলায় রুপান্তর সহ নানা মুখি উন্নয়ন করার জন্য সাবেক পানিসম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব মাহবুবুর তালুকদারের বিকল্প নাই বলে সকলকে ঈগল প্রতিকে ভোট দেওয়ার জোরালো আহ্বান জানান।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,নীলগঞ্জ ইউনিয়ন যুবলীগ সভাপতি ও আওয়ামীলীগ জয়েন সেক্রেটারি মোঃ মশিউর রহমান শামীম খলিফা।

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/