রাসেল মোল্লা কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।
পটুয়াখালীর কলাপাড়ায় নৌকা মার্কার উঠান বৈঠকে জনতার ঢল নেমেছে। সোমবার(২৫ ডিসেম্বর) শেষ বিকেলে উপজেলার চাকামইয়া ইউনিয়নের পশ্চিম চাকামইয়ার আলম বাজারে এ বৈঠক উঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে চাকামইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. হুমায়ুন কবির কেরামত হাওলাদার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা মহিলা আওয়ামীলীগের আহ্বায়ক ও পটুয়াখালী-৪ আসনে নৌকা মার্কার মনোনীত প্রার্থী অধ্যক্ষ মহিব্বুর রহমান মুহিব’র সহধর্মিণী অধ্যক্ষ ফাতেমা আক্তার রেখা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মজিবর রহমান চুন্নু, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি মো. মুরসালিন আহম্মেদ, উপজেলা শিক্ষা বিষয়ক সম্পাদক মো. আনোয়ারুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ নেতা মো. হাসিব হাওলাদার, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. কাওছার তালুকদার সহ আরো অনেকে। এসময় উপজেলা ও ইউনিয়ন আওয়ামীলীগ এবং তার অঙ্গসংগঠনের নেতাকর্মী ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা কলাপাড়া উপজেলাসহ দেশ ব্যাপী আওয়ামীলীগের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ডের চিত্র তুলে ধরেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন ,দেশের উন্নয়নের ধারা অব্যাহত এবং কলাপাড়াকে সন্ত্রাস, চাদাবাজ ও শালিশ বানিজ্যমুক্ত রাখতে হলে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, ইউনিয়ন যুবলীগ নেতা মো. সামু তালুকদার।
tawhidit.top/