Loading ...
  • Wed, 29 Jul 2026, 04:11 pm
আবহাওয়া ব্যানার

ভোলার ইলিশায় নৌকার উঠান বৈঠকে জনসমুদ্র

নিউজ রুম / ১৬৯
শনিবার, ২৩ ডিসেম্বর, ২০২৩

 

শফিক খাঁন ভোলা সংবাদদাতা।।

ভোলা সদর আসনের সংসদ সদস্য প্রার্থী, বর্ষিয়ান রাজনীতিবিদ আলহাজ্ব তোফায়েল আহমেদ এর নৌকা প্রতিকের ভোট চেয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যায় ২নং ইলিশা ৩নং ওয়ার্ডের চকিদার বাড়ীতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
উঠান বৈঠকে বক্তারা সাবেক মন্ত্রী আলহাজ্ব তোফায়েল আহমেদ এর উন্নয়নমূলক কাজের দৃশ্যমান তুলে ধরে বলেন আগামী ৭ই জানুয়ারী নৌকায় ভোট দিয়ে অসমাপ্ত কাজ কে সমাপ্ত করার সুযোগ দিন।
উঠান বৈঠকে মরহুম শাহাজাহান বেপারী ছোটভাই
ইউপি সদস্য ফারুক বেপারীর সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা সজিব তালুকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন সদর উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সাহেব চেয়ারম্যান হাসনাইন আহমেদ হাসান মিয়া, ২নং ইলিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন ছোটন, জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক খাদিজা আকতার স্বপ্না, ইলিশা ইউনিয়ন আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি সরোয়াদী মাষ্টার, হোসেন মিয়া, সাধারণ সম্পাদক আমির হোসেন বাবুল।
এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, জেলা যুব মহিলা লীগের সদস্য জর্না বেগম, হারুন মিয়া, সাবেক মেম্বার মোস্তফা মিয়া, সাবেক সংরক্ষিত মহিলা মেম্বারের স্বামী সাইদ আলী জমাদারপ্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/