Loading ...
  • Thu, 16 Apr 2026, 02:34 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৪০ কেজীতে মন বাস্তবায়ন না হওয়ায় কৃষক সমিতির সংবাদ সম্মেলন।

নিউজ রুম / ৯৮
বৃহস্পতিবার, ২১ ডিসেম্বর, ২০২৩

 

নয়নাভিরাম গাইন (নয়ন) কলাপাড়া,পটুয়াখালী।।

পটুয়াখালীর কলাপাড়ায় ৪০ কেজীতে ধানের মন বাস্তবায়ন না হওয়ায় সংবাদ সম্মেলন করছে বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখা।

বৃহস্পতিবার(২১ডিসেম্বর) দুপুরে কলাপাড়া পৌরশহরের মুক্তিযোদ্ধা সংসদ কমপ্লেক্সের তৃতীয় তলায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির উপজেলা সভাপতি জিএম মাহবুবুর রহমান,

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জিএম মাহবুবুর রহমান বলেন,দেশের সর্বত্র ৪০ কেজীতে ১ মন হলেও কলাপাড়া উপজেলায় এলাকা ভেদে ৪৯/৫০ কাজীতে এক মন ধরে ধান ক্রয় করে নিয়ে যাচ্ছে সেন্ডিকেট দালাল চক্র। যা ভোক্তা অধিকার আইন পরিপন্থী। এটি দূর্বল খেটে খাওয়া কৃষকদের জন্য অমানবিক ও বেদনা দায়ক। এছাড়াও তিনি আরও বলেন,নদী-খাল-বিলএক শ্রেনীর দূর্বৃত্ত দখল করে রেখেছে।যে কারনে কৃষক দের কৃষিজাত ফসল উৎপাদন ব্যাহত হচ্ছে। এছড়াও কৃষক তাদের উৎপাদিত ফসলের লাভজনক দাম পাচ্ছেনা বলে ধানের দাম ১৫০০ টাকা ৪০ কেজীতে ধানের মন বাস্তবায়ন ও সকল অনিয়ম বন্ধে সরকার এবং প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন তিনি।

এসময় অন্যান্যের মধ্যে বাংলাদেশ কমিউনিস্টপার্টি খেপুপাড়া শাখার সম্পাদক কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সদস্য কমরেড নাসির তালুকদার, বাংলাদেশ কৃষক সমিতি কলাপাড়া উপজেলা শাখার সহ সভাপতি মোঃ আমিনুল ইসলাম,প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়নাভিরাম গাইন (নয়ন),নীলগঞ্জ ইউনিয়ন আহবায়ক,মোঃ আবুল কালাম কাজি,কৃষক মোঃ আলম, বাংলাদেশ খেত মজুর সমিতি কলাপাড়া উপজেলা শাখার আহবায়ক প্রভাষক মোঃ রফিকুল ইসলাম,এছাড়াও কলাপাড়ায় কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ায় কর্মরত সংবাদ কর্মীরা উপস্থিত ছিলেন।

 

 


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/