Loading ...
  • Wed, 24 Jun 2026, 06:23 pm
আবহাওয়া ব্যানার

পটুয়াখালীতে মাদ্রসা শিক্ষার্থীর মরদেহ উদ্ধার,হত্যার অভিযাগে অপর শিক্ষার্থী আটক

নিউজ রুম / ১১০
রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩

 

সঞ্জয় ব্যানার্জী, পটুয়াখালী সংবাদদাতা।।

পটুয়াখালীর বাউফলে টয়লেটের সেপটিক
ট্যাংক থেকে আতিকুল ইসলাম(১২) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। এঘটনায় জড়িত থাকার অভিযাগে ইসমাইল নামের অপর এক শিক্ষার্থীকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে উপজেলার পাকডাল গ্রামর ফজলুর রহমান রাহিমীয়া নূরানী মাদ্রাসার টয়লেটের সেপটিক ট্যাংকর মধ্য থেকে তার লাশ উদ্ধার করা হয়। আতিকুল পার্শ্ববর্তী বাকরগঞ্জ উপজলার দুরঘাপাশা ইউনিয়নর সরোয়ার সরদারের ছেলে। পুলিশের ধারনা বলাৎকারের পর বিষয়টি জানাজানি হওয়ার ভয়ে ওই শিক্ষার্থী তাকে হত্যা করেছে।

এবিষয়ে বাউফল থানার ওসি এটিএম আরিচুল হক বলেন, গত শুক্রবার জুমার নামাজর পর ওই শিক্ষার্থী নিখোঁজ হয়। গতকাল তার সহপাঠী ইসমাইল হাসানের আচরণবিধি সদহজনক হলে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ রাতেই আতিকুলের লাশ উদ্ধার করে এবং ব্যাপক জিজ্ঞসাবাদে ইসমাইল বলাৎকারর পর তাকে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার কর।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/