রংপুর জেলা সংবাদদাতা।।
মোঃ শেখ সাদী মিয়া! বিনামূল্যে রক্ত দান ও রক্ত সংগ্রহ করে অসহায় মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে এগিয়ে আসা এক মানবিক স্বেচ্ছাসেবীর নাম। এটাই তার একমাত্র নেশা। রংপুর জেলার পীরগঞ্জ উপজেলার ৮নং রায়পুর ইউনিয়নের নখারপাড়া গ্রামের মৃত. কফিল উদ্দিন-হাজেরা বেগম দম্পত্তির ছেলে মোঃ শেখ সাদী। অল্প বয়সে বাবা কে হারিয়ে পরিবারের দায়িত্ব নিজের ঘাড়ে আসলে এইচএসসি পাশ থেকেই পড়াশোনা বাদ দিয়ে উপজেলার আফজাল সুজ শো-রুমে ২০১২ সাল থেকে সুনামের সাথে কাজ করে আসছে। পাশাপাশি নেশা হিসেবে যুক্ত রয়েছেন বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে।কাজের পাশাপাশি শত ব্যাস্থতার মধ্যে কখনো রক্তের জন্য ছোটাছুটি করেন, আবার কখনো অসহায় মানুষের পাশে দাঁড়ান। এজন্যই তিনি পীরগঞ্জে ব্যাপক সুনাম কুড়িয়েছেন।
তিনি উপজেলার পীরগঞ্জ (রংপুর) বøাড ডোনার সংঘ সহ আশেপাশের উপজেলা,জেলা,বিভাগের আরো অনেক স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন। শেখ সাদীর সাথে কথা হলে তিনি বলেন, ‘আমি গরিব অসহায় মানুষের পাশে দাঁড়াতে চাই এবং মানবিক একটি সমাজ গড়ার উদাহরণ সৃষ্টি করতে চাই। নাগরিক হিসেবে অপর একজনকে সাহায্য করা আমার সাংবিধানিক দায়িত্বের মধ্যে পড়ে।’ স্বেচ্ছাসেবী কাজের শুরুর গল্প জানাতে গিয়ে শেখ সাদী বলেন, ‘২০২০ সালের শুরুতে আমি সামাজিক দায়বদ্ধতা থেকে বিনামূল্যে রক্তদান ও রক্ত সংগ্রহ কাজের সঙ্গে সম্পৃক্ত হয়েছি। একটি দেশের আর্থ-সামাজিক অবস্থা থেকে শুরু করে প্রায় বিভিন্ন ধরনের সমস্যা নিয়েই কাজ করে থাকে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো। দেশের সংকটময় মুহূর্তে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকা আমাকে আরও বেশি অনুপ্রাণিত করেছে এই কাজে যুক্ত হতে।
তিনি আরও বলেন, পীরগঞ্জ (রংপুর) বøাড ডোনার সংঘ সংগঠন থেকে আমি জীবনে প্রথম রক্তদান করে সেচ্ছাসেবী সংগঠনে পা রাখি। পরে আস্তে আস্তে বিভিন্ন সংগঠনের সাথে যুক্ত হয়ে মানব সেবার কাজে জড়িয়ে যাই। বøাড সংগ্রহ করে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য পীরগঞ্জ (রংপুর) বøাড ডোনার সংঘ সহ আরো অনেক সংগঠনের সাথে যুক্ত হই।তাছাড়াও তিনি প্রতি ঈদে নিজ অর্থায়নে সাধ্যমতে নিজ গ্রামের অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী,করোনাকালীন সময় বিভিন্ন জায়গায় জীবাণু নাশক স্প্রে ও করোনা আক্রান্ত রোগীর বাসায় খাবার, ঔষধ থেকে শুরু করে তাদের পাশে থেকে মানসিক শক্তি জোগানোর জন্যও কাজ করেছেন।
তিনি বর্তমানে বøাড ফর গংগাচড়া সংগঠনের সাংগঠনিক সম্পাদক,পীরগঞ্জ একতাবন্ধন সেচ্ছাসেবী সংগঠনের সহ-সভাপতি,স্বাধীন সত্তা রক্তদান স্বেচ্ছাসেবী সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক,মানব সেবায় নিয়োজিত আমরা সেচ্ছাসেবী সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক,ঘোড়াঘাট রক্ত দান ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে কাজ করে যাচ্ছেন। তিনি নিজেকে একজন সেচ্ছাসেবী ও অসহায় মানুষের বন্ধু হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্যবোধ করেন।