Loading ...
  • Sun, 31 মে 2026, 09:52 am
আবহাওয়া ব্যানার

মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মশালা অনুষ্ঠিত

নিউজ রুম / ১১৮
বুধবার, ১ নভেম্বর, ২০২৩

 

হৃদয় শীল, ,মধুখালী(ফরিদপুর) সংবাদদাতা।। 

ফরিদপুরের মধুখালীতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের উপজেলা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১ টায় মধুখালী উপজেলা পরিষদ হলরুমে রয়েল ডেনিস এমব্রাসি’-ডেনমার্কের অর্থায়নে সুইজারল্যান্ডের সহায়তায় পরিচালিত ‘সোশিও ইকোনমিক রিইন্টিগ্রেশন অব রিটার্নি মাইগেন্ট ওয়ার্কার্স অব বাংলাদেশ’এর আওতায় কমর্শালায় সভাপতির বক্তব্য রাখেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। প্রোগ্রামের কার্যক্রম নিয়ে বিশদ আলোচনা করেন মাইগ্রেশন প্রোগ্রামের জেলা সমন্ময়কারী খালিদ মোহাম্মদ সাইফুল্লাহ। বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা আলভীর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল আউয়াল আকন, সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা,আনসার ভিডিপি ব্যাংকের মধুখালী শাখা ব্যবস্থাপক বুলবুল আহমেদ,উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. সুদিপ্ত কুমার দাস, প্রোগ্রামের মধুখালী উপজেলা মোঃ সেলিম হোসেন সেক্টর স্পেশালিস্ট লুৎফে আমিন শশী,আমিনুল ইসলাম সরকার,বিদেশ ফেরত সোহান হোসেন, সালেহ আহমেদ,শহিদুল ইসলাম, নাসরিন সুলতানা।
কর্মশালায় বিদেশ ফেরত অভিবাসীদের নিয়ে ব্যাপক আলোচনা হয় এবং তাঁদের সার্বিক সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/