মোঃ রতন মিয়া, পীরগঞ্জ সংবাদদাতা।।
ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে রংপুর জেলার পীরগঞ্জ ওলামা মাশায়েখ ঐক্য পরিষদের আয়োজনে বিক্ষোভ করেছেন সাধারণ মুসল্লিরা। গতকাল শনিবার (২১ অক্টোবর) জামতলা মদীনাতুল উলূম মাদ্রাসা থেকে মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক গুলোতে বিক্ষেপ মিছিল করেন। এসময় বিভিন্ন মসজিদ থেকে পৃথক বিক্ষোভ মিছিল তাদের সাথে যুক্ত হন।
বিক্ষেভ মিছিলে বক্তব্য রাখেন, ওলামা মশায়েখ ঐক্য পরিষদের পীরগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও গোপীনাথপুর হাফিজিয়া মাদ্রাসার মোহতামিম হাফেজ মাওলানা মোঃ রফিকুল ইসলাম ফরাজি,জাতীয় পার্টি’র পীরগঞ্জ উপজেলার সাধারণ সম্পাদক নূর আলম মিয়া যাদু,জামতলা মদীনাতুল উলূম মাদ্রাসার মোহতামিম মাওলানা রেজাউল করিম, প্রমূখ।
ইসরায়েলি বাহিনীর আগ্রাসন, হামলা ও নির্বিচারে নারী-শিশুকে হত্যার বিচার দাবি করে বিক্ষেভ মিছিলে বক্তারা বলেন, দখলদার ইসরায়েল সরকার ফিলিস্তিনিদের ওপর যে নির্মম অত্যাচার চালাচ্ছে তা বৈশ্বিক মানবিক বিপর্যয়। আমরা ইসরায়েল সরকারসহ তাদের মদদদাতাদের স্পষ্ট বলতে চাই অনতিবিলম্বে ফিলিস্তিনিদের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে কঠোর মূল্য দিতে হবে। বাংলাদেশের কোটি কোটি ধর্মপ্রাণ মুসলমান ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানাচ্ছে।
এসময় বক্তারা বাংলাদেশ সরকারের প্রতি খাবার ও ওষুধ সামগ্রী পাঠানোর অনুরোধ জানান। পরে ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতার জন্য বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
tawhidit.top/