মোঃ মাহতাব হাওলাদার,মহিপুর সংবাদদাতা।।
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে মৎস্য বন্দর মহিপুরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বেলা ১০ দিকে বনার্ঢ্য র্যালী বন্দরেরর মহিপুর ইউনিয়ন থেকে বের হয়ে বাজার প্রদক্ষিণ করে। এতে গ্রাম,ওয়ার্ড ও ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি সহ সিপিপির সদস্যরা অংশ গ্রহন করেন।
পরে ইউনিয়ন পরিষদ মিলনায়তনে দুর্যোগ বিষয়ক সচেতনতা আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বে-সরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশ এর আয়োজন করে। সভাপতি হিসাবে উপস্থিত ছিলেন জাহিদুল ইসলাম সেলিম ও প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গুড নেইবারস জাপান প্রতিনিধী মারিসান। সন্মানিত অতিথী হিসাবে উপস্থিত ছিলেন ডিআরআর প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার ইউকি, প্রজেক্ট কো-অর্ডিনেটর দিপক কুমার দাশ, সিপিপি সহকারী পরিচালক আসাদুজ্জামান খান প্রমুখ।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গ্রাম দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি শাহজাহান, মোঃ হারুন মাস্টার, সিপিপি পক্ষে বক্তব্য দেন ১নং ইনিটের টিম লিডার মো: মনিরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন গুগনেইবারস বাংলাদেশ’র প্রোগ্রাম ম্যানেজার রাজিব বিশ্বাস। সার্বিক সহযোগিতায় ছিলেন সুজায় সরকার ও আফিয়া ফেরদৌস খান প্রোগ্রাম অফিসার গুডনেইবারস ডিআরআর প্রজেক্ট।
tawhidit.top/