মহিপুর (পটুয়াখালী) সংবাদ দাতা।।
কুয়াকাটা সমুদ্র সৈকতে ভেসে আসা অর্ধগলিত
অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে নৌপুলিশ।
রবিবার(৮ অক্টোবর) দুপুরে সৈকতের জাতীয় উদ্যান সংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়,জোয়ারে তোরে সকালে গভীর সমুদ্র থেকে তীরে ভেসে আসে মরদেহটি। পরে স্থানীয়রা দেখে কুয়াকাটা নৌ-পুলিশে খবর দিলে তারা এসে এটিকে উদ্ধার করে। মৃতের শরীরের উপরিভাগ দড়ি দিয়ে বাঁধা অবস্থায় ছিলো।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ দেলোয়ার হোসেন বলেন,লাশটি অর্ধগলিত হওয়ায় পরিচয় সনাক্তন করা যায়নি। ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে।
tawhidit.top/