নিত্যকন্ঠ আবহাওয়া ডেস্ক।।
বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা,সমুদ্র বন্দরের তিন নম্বর সতর্কতা সংকেত জারী,সমুদ্রগামী জেলেদের গভীর সাগরে বিচরণ নিষেধ করেছে বাংলাদেশ আবহাওয়া দফতর।
মঙ্গলবার (৩ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয় মৌসুমী বায়ু সক্রিয় থাকার কারণে উত্তর- বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হচ্ছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকা এবং সমুদ্র বন্দরের উপর দিয়ে ঝড়ো হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে তিন (৩) নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
উত্তর- বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
এদিকে গত কয়েকদিনে যাবৎ উপকূলীয় এলাকা ও দেশের বিভিন্ন স্থানে হালকা ভারি ও মাঝারি আকৃতির বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। আজ থেকে বৃষ্টিপাতের ধারা বৃদ্ধি পেয়ে আগামী ৭ তারিখ পর্যন্ত চলমান থাকার সম্ভাবনা রয়েছে। তবে পুরোপুরি বৃষ্টি থামতে ১০ তারিখ সময় লাগতে পারে। এ সময় দেশের অধিকাংশ এলাকার আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে।
tawhidit.top/