সঞ্জিব দাস,গলাচিপা (পটুয়াখালী) সংবাদ দাতা।।
পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্য কমপ্লেক্সের অফিসে কর্মরত অবস্থায় ফ্যান ছিড়ে দুই জন
গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে । সোমবার (২ অক্টোবর) সকাল ১০টায় গলাচিপা স্বাস্থ্য কমপ্লেক্সে এমন ঘটনা ঘটে। এতে পরিবার পরিকল্পনার চতুর্থ শ্রেনির কর্মচারী (আয়া) ফারজানা আক্তার ও নার্স নাজমা বেগম আহত হয়। এদের মধ্যে গুরুতর আহত ফারজানা আক্তারকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
জানা গেছে, ফারজানা আক্তার গলাচিপা পৌরসভার ৮নং ওয়ার্ডের শের-ই বাংলা রোডের মো. ফকরুল ইসলামের স্ত্রী। নার্স নাজমা বেগম গলাচিপা পৌরসভার ৩ন ওয়ার্ডের মো ফোরকান তালুকদারের স্ত্রী। তারা জানায়,অফিসে কর্মরত অবস্থায় কিছু বোঝার আগেই লোহার সাথে আটকানো ফ্যানটি ছিড়ে তাদের মাথায় পড়ে। এসময় ফারজানা জ্ঞান হারিয়ে ফেলে।অপর আহত নাজমা বেগমকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। এ ব্যাপারে পরিবার পরিকল্পনার মেডিকেল অফিসার ডা. মু. আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে তিনি বলেনগুরুতর আহত ফারজানা আক্তারকে বরিশাল পাঠানো হয়েছে।
tawhidit.top/