Loading ...
  • Thu, 25 Jun 2026, 11:28 am
আবহাওয়া ব্যানার

লালপুরে স্থানীয় সরকার দিবস পালনে শোভাযাত্রা

নিউজ রুম / ১৪৫
মঙ্গলবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৩

রুবেল বলী,নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে শোভাযাত্রা, উন্নয়ন মেলা আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীমা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আরাফাত আমান আজিজ, লালপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বেনজীর আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান লাবনী সুলতানা, গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/