Loading ...
  • Sat, 27 Jun 2026, 06:09 pm
আবহাওয়া ব্যানার

অস্ট্রেলিয়ায় পালাতে চেয়েছিলেন মৎস্য ব‍্যবসায়ী বাবলু

নিউজ রুম / ১৫৩
বুধবার, ৬ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ মাহতাব হাওলাদার,মহিপুর।।

পটুয়াখালীর মহিপুরে মৎস্য ব্যবসায়ীদের কাছ থেকে প্রায় ৭৮ লাখ টাকার মাছ নিয়ে পালিয়ে যাওয়া মাছের পাইকার নিলয় পারভেজ বাবলুকে মামলা দায়েরের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়ায় পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ৬টায় ১০ লাখ ৫০ হাজার নগদ টাকাসহ ঢাকার ফার্মগেটের একটি আবাসিক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। মহিপুর থানার এসআই রাসেল সরদারের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়।

গ্রেপ্তারকৃত মাছ ব্যবসায়ী বাবলু সাতক্ষীরার কলরোয়ার মোঃ আবজাল হোসেনের ছেলে। মহিপুর মৎস্য বন্দর থেকে ১৬ জন মৎস্য আড়ৎ মালিকদের কাছ থেকে প্রায় ৭৮ লক্ষ টাকার মাছ নিয়ে পালিয়ে যান তিনি। পরে স্থানীয় মৎস্য আড়ৎ মালিক মিজান প্যাদা বাদী হয়ে সোমবার সন্ধ্যায় মহিপুর থানায় মামলা করেন।

মহিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফেরদৌস আলম খাঁন বলেন, তথ্য-প্রযুক্তি ব্যবহার এবং চৌকস অফিসারের সমন্বয়ে গতিবিধি ও অবস্থান সনাক্ত করে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাবলু ব্যবসায়ীদের টাকা নিয়ে অস্ট্রেলিয়া পালিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/