Loading ...
  • Sat, 27 Jun 2026, 10:12 pm
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বিশ্ব বাঘ দিবস পালিত

নিউজ রুম / ৫৬৯
শনিবার, ২৯ জুলাই, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব বাঘ দিবস
পালিত হয়েছে। সুন্দরবন বাঁচাও, বাঘ বাঁচাও” শীর্ষক প্রতিপাদ্য বিষয় নিয়ে
শনিবার বিকেলে কলাপাড়া প্রেসক্লাব চত্তরে মানববন্ধন ও পরে ইঞ্জি: মোঃ
তৌহিদুর রহমান (সিআইপি) মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ওয়াটারকিপার্স বাংলাদেশ ও আমরা কলাপাড়াবাসীর আয়োজনে মানববন্ধনে বক্তব্য
রাখেন, পরিবেশকর্মী মেজবাহ উদ্দিন মাননু, নেছার উদ্দিন আহমেদ টিপু,
কলাপাড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, আমরা
কলাপাড়াবাসী স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি নজরুল ইসলাম, সদস্য আল ইমরান,
এ্যানিমেল লাভার্স অফ পটুয়াখালীর সদস্য রাকায়েত আহসান।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/