Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:53 am
আবহাওয়া ব্যানার

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে পুনাক শেরপুরের ঈদ শুভেচ্ছা বিনিময় ওসি বিপ্লব

নিউজ রুম / ১২১
বুধবার, ২৮ জুন, ২০২৩

এসডি সোহেল রানা স্টাফ রিপোর্টার,
শেরপুরে ২৭ জুন পবিত্র ঈদ-উল-আযহা’র অনাবিল ঈদ আনন্দ প্রান্তিক পর্যায়ের “মা” দের ও অসহায় হতদরিদ্রের মাঝে ছড়িয়ে দিতে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক), শেরপুরের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জুন) শেরপুর জেলার শ্রীবরদী থানাধীন প্রত্যন্ত গিলাগাছা এলাকার কেরাতুল কোরআন নূরানী ও হাফেজিয়া মাদ্রাসায় পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) শেরপুরের আয়োজনে এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার তত্বাবধানে এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।

জনাব সানজিদা হক মৌ, সভানেত্রী, পুনাক, শেরপুর মহোদয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গিলাগাছা এলাকার সত্তর জন্য মায়ের হাতে ঈদ উপহার সামগ্রী ও তিন জন প্রতিবন্ধীকে নগদ অর্থ প্রদান করেন জনাব মোঃ কামরুজ্জামান বিপিএম, পুলিশ সুপার, শেরপুর মহোদয়।

এসময় উপস্থিত ছিলেন শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ জনাব বিপ্লব কুমার বিশ্বাস, ভলান্টিয়ার ফর বাংলাদেশ শেরপুর জেলার প্রেসিডেন্ট জনাব ইমরান হাসান রাব্বী, এলামনাই মেম্বার নাঈম তালুকদার, সাবেক ইউপি চেয়ারম্যান জনাব খাজা নাজিম উদ্দিন তালুকদার, বর্তমান ইউপি চেয়ারম্যান জনাব শাহা জামাল ইসলাম, গিলাগাছা মাদ্রাসা কমিটির সদস্য মাহফুজুর রহমান লাভলু প্রমূখ উপস্থিত ছিলেন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/