Loading ...
  • Sun, 28 Jun 2026, 03:16 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় ঈদুল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

নিউজ রুম / ১২৮
বৃহস্পতিবার, ২২ জুন, ২০২৩

সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় উপজেলা প্রশাসনের আয়োজনে পবিত্র ঈদ-উল আযহা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলালের সভাপতিত্বে ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মাহাবুব হাসান শিবলীর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোনিত কুমার গায়েণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মো. মাহাবুব, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মীর রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা মো. নিজাম উদ্দীন, কালীবাড়ী কমিটির সভাপতি দিলিপ বনিক, গলাচিপা প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, পৌর প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস প্রমুখ।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/