Loading ...
  • Wed, 15 Apr 2026, 04:42 pm
আবহাওয়া ব্যানার

প্রধানমন্ত্রীকে হুমকি দেয়া সেই বিএনপির নেতা চাঁদ গ্রেফতার।

নিউজ রুম / ২১৮
বৃহস্পতিবার, ২৫ মে, ২০২৩

অনলাইন ডেস্ক :

আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে ‘হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ কে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ।

এর আগে তার মেয়ে মোছা. জাকিয়া সুলতানাসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার এক বিবৃতিতে এই অভিযোগ করে অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তির দাবিও করেন তিনি।

প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেওয়ার পর থেকে রাজশাহীর সাত থানায় চাঁদসহ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে ৯টি মামলা করা হয়েছে। এর মধ্যে তিন মামলায় চাঁদকে একমাত্র আসামি করা হয়। উল্যেখ্য গত শুক্রবার (১৯ মে) বিকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহীর পুঠিয়া উপজেলার শিবপুর হাইস্কুল মাঠে রাজশাহী মহানগর এবং জেলা বিএনপির জনসমাবেশে ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কবরে পাঠানোর’ হুমকি দেন রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। পরে এ সংক্রান্ত বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। ওই ভিডিওর বক্তব্যে আবু সাঈদ চাঁদকে বলতে শোনা যায়, আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব বলে বক্তব্যে বলেন তিনি।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/