Loading ...
  • Wed, 11 Feb 2026, 02:28 pm
আবহাওয়া ব্যানার

বরগুনার আমতলীতে শেখ হাসিনা সেনানিবাসের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ!

নিউজ রুম / ৬৯৬
বৃহস্পতিবার, ২০ এপ্রিল, ২০২৩

মোঃ শাজনুস শরীফ বরগুনা প্রতিনিধিঃ

বরগুনা জেলার আমতলী উপজেলা’তে শেখ হাসিনা সেনানিবাস বরিশালের পক্ষ থেকে কুকুয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হতদরিদ্র, দুস্থ, প্রতিবন্ধী ও এতিম ২৫০ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, দুধ, সেমাই ও তৈলসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

বুধবার সকালে কুকুয়া ইউনিয়ন ভূমি অফিস মাঠে দুঃস্থদের হাতে খাদ্য সামগ্রী তুলে দেন শেখ হাসিনা সেনানিবাস বরিশাল এর ৭ পদাতিক ডিভিশনের ৫২ স্বতন্ত্র এমএল আরএস এর অধিনায়ক মেজর সাব্বির।

অনষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ লিটন মিয়া, সার্জেন্ট মোঃ কাওছার প্রমুখ।

ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে মেজর সাব্বির বলেন, সমাজের বিত্তবানরা যদি এ ভাবে এগিয়ে আসেন তা হলেই ধনী-গরিব সকলে মিলে আমরা ঈদের আনন্দ সমান ভাবে ভাগাভাগি করে নিতে পারব।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/