মো. ওমর ফারুক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের পশরবুনিয়া ও বানাতিপাড়া গ্রামের দুই শতাধিক দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়েছে। বৃহস্পতিবার (২০ এপ্রিল) শেষ বিকেলে লালুয়া ইউনিয়ন পরিষদের সদস্য ও প্যানেল চেয়ারম্যান, ইউনিয়ন যুবলীগের সভাপতি ও বিশিষ্ট্য ব্যবসায়ী মো. লিটন সাউগার তার ব্যক্তিগত তহবিল থেকে এসকল ঈদ সামগ্রী বিতরন করেন। প্রতিটি পরিবারের সদস্যের মুখে হাসি ও ঈদের আনন্দ উপভোগ করার জন্য দুই প্যাকেট সেমাই, এক কেজি চিনি, একটি দুধের প্যাকেট, বাদাম ও কিচমিচসহ প্রয়োজনীয় পন্য তাদের হাতে তুলে দেন। এসময় স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গসহ অসহায় পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এবিষয়ে বিশিষ্ট্য ব্যবসায়ী ও লালুয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান লিটন সাউগার তার বক্তব্যে বলেন, প্রতি বছরের ন্যায় এবারও আমার ইউনিয়নের একাধিক ওয়ার্ডে ঈদ সামগ্রী বিতরন করছি। এছাড়াও আমি শাড়ি, পাঞ্জাবী ও প্যান্ট বিতরন করেছি। তিনি আরোও বলেন, অনেক অসহায় পরিবার রয়েছে যাদের ঈদ সামগ্রী ক্রয় করার ক্ষমতা নেই। তাদের মুখে সামান্য পরিমান হাসি ফুটাতে পারলেই আমি সার্থক। তিনি সকলের কাছে দোয়া ও ভালোবাসা কামনা করেন।
tawhidit.top/