Loading ...
  • সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪৮ পূর্বাহ্ন
আবহাওয়া ব্যানার

মহিপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল

নিউজ রুম / ১৫৬
বুধবার, ১৯ এপ্রিল, ২০২৩

মাহতাব হাওলাদার,মহিপুর:
মহিপুর প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল মঙ্গলবার মহিপুর নূরানিয়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় অনুষ্ঠিত হয়েছে।

প্রেসক্লাব সভাপতি মোঃ নাসির উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মহিপুর থানা অফিসার ইনচার্জ খন্দকার এম এ খায়ের, মহিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মোঃ ফজলু গাজী, কুয়াকাটা টুরিস্ট পুলিশ পরিদর্শক সাকলাইন পারভেজ, ওসি তদন্ত হাফিজুর রহমান, কুয়াকাটা প্রেসক্লাবের সাধারন সম্পাদক জহিরুল ইসলাম মিরন, মহিপুর ইউনিয়ন পরিষদের প‍্যানেল চেয়ারম্যান জাহিদুল ইসলাম সেলিম, কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ কাজী সাঈদ, মফস্বল সাংবাদিক ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান, সাংবাদিক মোঃ ওহাব হাওলাদার, মোঃ মনির হাওলাদার, মহিব্বুল্লাহ পাটোয়ারী, হাফিজুর রহমান আকাশ, মোঃ হাসান, মহিপুর থানা মফস্বল সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক বশির উদ্দিন, মোঃ আরিফ, গবেষণা মূলক পত্রিকা ধ্রুববাণীর সম্পাদক মাঈনুদ্দিন আল আতিক, ইমাম খান হিমেল, মোঃ আলআমিন অনিক, উদিয়মান তরুণ সমাজ সেবক মোঃ ফারুক হাওলাদার, ব‍্যবসায়ী মোঃ কামাল হোসেন, প্রমুখ।

উক্ত ইফতার ও দোয়া অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন মহিপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা আবুবকর সিদ্দিক।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ মাহতাব হাওলাদার এর সঞ্চালনায় পুরো আয়োজন সুষ্ঠু ও শান্তিপূর্ণ সৌহার্দ্যময় পরিবেশে অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ হাবিবুল্লাহা খান রাব্বি বলেন সব ভেদাভেদ ভুলে সাংবাদিকদের ঐক্যবদ্ধ হয়ে সত্য ও ন্যায়ের পক্ষে কলম ধরতে হবে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/