Loading ...
  • Fri, 16 Jan 2026, 06:40 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় মটরসাইকেল দূর্ঘটনায় আরপিসিএল’র এক শ্রমিকের মৃত্যু

নিউজ রুম / ৩৩৯
শনিবার, ১৮ মার্চ, ২০২৩

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি:

পটুয়াখালীর কলাপাড়ায় ফজলুল হক (৩৩) নামের তাপ বিদ্যুৎ কেন্দ্র (আরপিসিএল)’র এক শ্রমিক মটরসাইকেল দুর্ঘটনায় মৃত্যুবরন করেছে। শনিবার সকালে ঢাকা-কুয়াকাটা ও সিক্স লেনের সংযোগ মোড়ে আসলে সড়কের ষ্টীলের রেলিং এর সাথে ধাক্কা খায়। তিনি তাপ বিদ্যুৎ কেন্দ্র হতে বাজার করার উদ্দেশ্যে কলাপাড়া আসার সময় মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ঘটনাস্থলে মৃত্যুবরন করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষনা করেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত্যু ফজলুল হক সিরাজগঞ্জ সদরের রতন কান্দির ভেন্নাবাড়ীর মৃত্যু জামাত আলী মন্ডলের ছেলে। তিনি বাগানের মালি (গার্ডেনার) হিসেবে ১৩২০ মেঘাওয়াট তাপ বিদ্যুৎ কেন্দ্রে কর্মরত ছিলেন।
কলাপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকায় লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/