Loading ...
  • Tue, 20 Jan 2026, 09:03 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় বাস চাপায় ঠিকাদারের মৃত্যু

নিউজ রুম / ৩২৪
মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩

নিজস্ব প্রতিবেদক

পটুয়াখালীর কলাপাড়ায় বাস চাপায়
কমল দাস (৪৫) নামে এক ঠিকাদারের মৃত্যু হয়েছে। নিহত কমল কলাপাড়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডের বিরেন দাসের ছেলে। মঙ্গলবার সকাল ৭টায় কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের নয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কমল মোটরসাইকেলযোগে কুয়াকাটা থেকে কলাপাড়ার উদ্দেশ্যে রওনা দেন। এ সময় নয়াপাড়া এলাকায় পৌঁছলে
ঢাকা থেকে ছেড়ে আসা গ্রিনলাইন পরিবহণের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ওই বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। ঘাতক বাসটি আটক করা হয়েছে।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/