Loading ...
  • Tue, 20 Jan 2026, 08:11 am
আবহাওয়া ব্যানার

কলাপাড়ায় ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও কবিগান শেষ হয়েছে

নিউজ রুম / ১৮৫
সোমবার, ৬ মার্চ, ২০২৩

নয়নাভিরাম গাইন(নয়ন)স্টাফ রিপোর্টার, (কলাপাড়া)

বিশ্ব মঙ্গল কামনায় ও মানব জাতীর কল্যানের জন্য কলাপাড়ায় অনুষ্ঠিত হয়েগেল ৩ দিন ব্যাপী হরিনাম সংকীর্তন ও কবিগান। উপজেলার চাকামইয়া ইউনিয়নের নিশান বাড়িয়া গ্রামে সার্বজনীন শ্রী শ্রী হরি-গুরুচাঁদ শেবাশ্রমে বাংলা ১৮,১৯,২০, ফাল্গুন মোতাবেক ৩,৪,৫ মার্চ শুক্র,শনি ও রবি এই ৩ দিন ব্যাপী এ হরিনাম সংকীর্তন ও কবিগান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১৮ ই ফাল্গুন ৩ রা মার্চ প্রথম দিন ভোর ৫ টায় মঙ্গলঘট স্থাপন ও ভোর আরতীর মধ্যদিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর সকাল ১০ টায় বাল্যভোগ,বিকেল ৫ টা থেকে ঠাকুরের দল আগমন রাত ব্যাপী ডঙ্কাকাশিতে হরিনাম সংকীর্তন।

দ্বিতীয় দিন (১৯ ফাল্গুন ৪ ঠা মার্চ) ও তৃতীয় দিন ২০ শে ফাল্গুন ৫ ই মার্চ শনিবার বেলা ১০ টায় বাল্যভোগ,দুপুর ১ টায় ঠাকুরের ভোগরাগ ও মহাপ্রসাদ বিতরন, রাত ১০ টায় শুরু হয় কবিগান চলে রাতব্যাপী।

কবিগান পরিবেশন করবেন দক্ষিণ বঙ্গের স্বনামধন্য কবিয়াল উজ্জ্বল সরকার ও মিল্টন সরকার।
অনুষ্ঠানে সকল ধর্মবর্ন নির্বিশেষে ৩ দিনে আনুমানিক ২ সহস্রাধিক ভক্ত উপস্থিতি ছিলো।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/