Loading ...
  • Mon, 08 Jun 2026, 11:15 am
আবহাওয়া ব্যানার

গলাচিপায় জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন কাপ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

নিউজ রুম / ২২৫
বৃহস্পতিবার, ২ মার্চ, ২০২৩


সঞ্জিব দাস,গলাচিপা, পটুয়াখালী,প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীন কাপ ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধনী খেলা বৃহস্পতিবার বেলা ৩ টায় গলাচিপা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। উদ্বোধনী খেলায় উপজেলা নির্বাহী অফিসার মো. মহিউদ্দিন আল হেলাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৩ আসনের সংসদ সদস্য এসএম শাহজাদা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ সাহিন, গলাচিপা উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক সন্তোষ কুমার দে, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা টিটো, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. নিজাম উদ্দিন, গলাচিপা থানার অফিসার ইন চার্জ ওসি শোনিত কুমার গায়েণ।অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি হাজী মজিবর রহমান, আজিজুর রহমান বাবলু ভূইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সর্দার মু. শাহ আলম, মোহাম্মাদ আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক তপন বিশ্বাস, মোফাজ্জেল হোসেন মাসুদ, ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুবাকার শিবলী প্রমুখ।
উদ্বোধনী খেলায় রতনদী তালতলী ইউনিয়নকে পরাজিত করে ডাকুয়া ইউনিয়ন বিজয়ী হন।


এ ক্যাটাগরির আরো নিউজ
tawhidit.top/